তথ্য ও প্রযুক্তি আমাদের ভবিষ্যত, আমদানিতে পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে সহসাই

২১ জুলাই, ২০২০ ১৭:১৪  
সহসাই রপ্তানি আয়ে দেশের প্রযুক্তি খাত পোশাক শিল্পকে ছাপিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মাইক্রো এসএমই প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যদের প্রাইম ব্যাংকের জামানতবিহীন ঋণ সহায়তা নিয়ে সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে এমন প্রত্যাশা করেন তিনি। মঙ্গলবার ওয়েবিনারে অনুষ্ঠিত এই চুক্তি অনুষ্ঠানে প্রাইম ব্যাংক সিইও রাহেল আহমেদ এবং বিসিএস সভাপতি শাহিদ উল মুনীর বক্তব্য রাখেন। এসময় প্রাইম ব্যাংকের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান নাজমুল করিম চৌধুরীর উপস্থানায় সংবাদ সম্মেলনে ব্যাংকের এমএসএমই বিভাগের প্রধান সৈয়স মোহাম্মাদ ওমর তৈয়ব এবং বিসিএস ভাইস প্রেসিডেন্ট জাবেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ মনিরুল ইসলাম, মুজাহিদ আল বেরুনি সুজন প্রমুখ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বলেন, তথ্য ও প্রযুক্তি আমাদের ভবিষ্যত। এটি উপেক্ষা করার কোনো উপায় নেই। সমঝোতা চুক্তি অনুযায়ী, বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যদের কোন প্রকার জামানত ছাড়াই ৫০ (পঞ্চাশ) লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে ব্যাংকটি। ঋণের পাশাপাশি চলতি হিসাব খোলা, ইন্টারনেট ব্যাংকিংসহ যাবতীয় ব্যাংকিং সুবিধাও পাবেন।